সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

DhakaBassist.com কী?

DhakaBassist.com একটি শিক্ষামূলক ওয়েবসাইট, যা তৈরি করেছেন তানভীর হক। এখানে ইংরেজি ও বাংলায় অনলাইন মিউজিক কোর্স এবং শেখার বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

এই ওয়েবসাইটটি কাদের জন্য?

এই ওয়েবসাইটটি সংগীতশিল্পী, নতুন সংগীতশিল্পী এবং যারা সংগীত সম্পর্কে আরও জানতে আগ্রহী, তাদের সবার জন্য। আপনি যন্ত্র বাজান, গান করেন, সুর তৈরি করেন, সংগীত প্রযোজনা করেন কিংবা শুধু সংগীত কীভাবে কাজ করে তা জানতে চান—এখানে আপনার জন্য শেখার মতো কিছু না কিছু পাবেন।

সংগীত সম্পর্কে আগে থেকে কিছু জানা কি জরুরি?

না। কোর্সটি একেবারে প্রাথমিক বিষয় থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে আরও উন্নত বিষয়ের দিকে এগিয়েছে। শুরু করার জন্য আপনাকে আগে থেকে নোটেশন পড়তে জানতে হবে না বা প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শেখার অভিজ্ঞতাও থাকতে হবে না।

আমার কি কোনো বাদ্যযন্ত্র বাজানো জানা জরুরি?

হ্যাঁ। মিউজিক থিওরি শেখার সবচেয়ে ভালো উপায় হলো শেখা বিষয়গুলো নিজের সংগীতচর্চায় প্রয়োগ করা। আপনি যদি এখনো কোনো বাদ্যযন্ত্র না বাজিয়ে থাকেন, তাহলে পিয়ানো বা গিটার দিয়ে শুরু করার পরামর্শ দিচ্ছি। মিউজিক থিওরি বোঝার জন্য দুটিই খুব ভালো মাধ্যম।

কোর্সটি কীভাবে সাজানো হয়েছে?

কোর্সটি নয়টি মডিউলে সাজানো হয়েছে। প্রতিটি মডিউলে মিউজিক থিওরির বিভিন্ন বিষয় শেখানো হয়েছে। একটি মডিউলে শেখা বিষয়ের ওপর ভিত্তি করেই পরবর্তী মডিউল তৈরি করা হয়েছে। কোর্সের সম্পূর্ণ বিষয়বস্তু এবং কী কী শিখবেন তা জানতে Course পেজটি দেখুন।

কোর্সটি কোন ভাষায় পাওয়া যাবে?

কোর্সটি ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই পাওয়া যায়। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজেই মিউজিক থিওরি শিখতে পারবেন।

আমি কি মোবাইল ফোনে কোর্সটি করতে পারব?

হ্যাঁ। ওয়েবসাইটটি কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহার করা যায়। ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যেকোনো সময় আপনার লেসনগুলো দেখতে পারবেন।

কোর্সে কি অনুশীলন ও কুইজ রয়েছে?

হ্যাঁ। কোর্সে রয়েছে ২৬টি অনুশীলনী, আটটি ইন্টারঅ্যাকটিভ কুইজ এবং ইয়ার ট্রেনিংয়ের বিভিন্ন কার্যক্রম। এগুলোর মাধ্যমে আপনি শেখা বিষয়গুলো অনুশীলন করতে পারবেন এবং নিজের বোঝাপড়া যাচাই করতে পারবেন।

কোর্স শেষে কি সার্টিফিকেট পাব?

হ্যাঁ। কোর্সটি সম্পন্ন করার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন।

কোর্সটির মূল্য কত?

সম্পূর্ণ কোর্সটির মূল্য ৬,০০০ টাকা। প্রথম দুটি মডিউল বিনামূল্যে পাওয়া যাবে। তাই কোর্সটি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি লেসনগুলো দেখে নিতে এবং শেখানোর পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারবেন।

কীভাবে কোর্সে ভর্তি হব?

বিনামূল্যের মডিউলগুলো দেখতে DhakaBassist.com-এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন। সম্পূর্ণ কোর্সটি আনলক করতে ওয়েবসাইটে দেওয়া ভর্তি ও পেমেন্টের নির্দেশনা অনুসরণ করুন।

আমাকে কি একবারেই সম্পূর্ণ কোর্সটি কিনতে হবে?

হ্যাঁ। কোর্সটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়। আলাদাভাবে কোনো মডিউল কেনার সুযোগ নেই।

কোর্স করার সময় কোনো প্রশ্ন থাকলে কী করব?

কোর্স করার সময় অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, লেসন নিয়ে আলোচনা এবং নিজের অগ্রগতি ভাগ করে নিতে DhakaBassist Discord কমিউনিটিতে যোগ দিতে পারেন। এছাড়াও, নিয়মিত অনলাইন Office Hours-এ অংশ নিতে পারবেন। সেখানে আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে, কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।

Office Hours কী?

Office Hours হলো নির্দিষ্ট সময়ে আয়োজিত অনলাইন সেশন, যেখানে শিক্ষার্থীরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে, প্রশ্ন করতে এবং মিউজিক থিওরি বা সংগীত-সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। এই সেশনগুলো কোর্সে ভর্তির সঙ্গে অন্তর্ভুক্ত এবং DhakaBassist Discord কমিউনিটির মাধ্যমে অনুষ্ঠিত হয়। কঠিন বিষয় বুঝতে সাহায্য নেওয়া, নিজের সংগীতের আগ্রহ নিয়ে আলোচনা করা কিংবা অন্য শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শেখার জন্য আপনি এসব সেশনে যোগ দিতে পারবেন।

ওয়েবসাইট ব্যবহার করতে কোনো প্রযুক্তিগত সমস্যা হলে কী করব?

আপনার অ্যাকাউন্ট, লেসন বা কোর্সের উপকরণ ব্যবহার করতে কোনো সমস্যা হলে hello@dhakabassist.com ঠিকানায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সমস্যাটি সমাধান করতে সাহায্য করব।

কোর্সের টাকা ফেরত পাওয়ার নিয়ম কী?

রিফান্ড পাওয়ার যোগ্যতা, সময়সীমা এবং টাকা ফেরত চাওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের Refund Policy পেজটি পড়ুন।

এখনও নিশ্চিত নন? বার্তা পাঠান, দুই কর্মদিবসের মধ্যে আমরা উত্তর দেব।