সংগীতের ভিত্তি

এই কোর্স আপনাকে সঙ্গীতে একটি শক্তিশালী শুরু দেবে। এটি বেস, গিটার, পিয়ানো, ড্রাম বা গান গাওয়া — সবকিছুর জন্য কাজ করবে।

মডিউল 9
মোট ভিডিও 57 মিনিট
বিনামূল্যে প্রিভিউ মডিউল 1 & 2
স্তর প্রাথমিক

কোর্স শেষে, আপনার একটি শক্ত ভিত্তি তৈরি হবে। আপনি মূল ধারণা গুলো বুঝতে পারবেন এবং সেগুলো সরাসরি আপনার বাদ্যযন্ত্র বা গলায় প্রয়োগ করতে পারবেন।


আপনি যা শিখবেন

  • কিভাবে সঙ্গীত অনুশীলন করতে হয়
  • শব্দের মৌলিক ধারণা
  • কিভাবে স্বরলিপি পড়তে হয়
  • ছন্দের মৌলিক ধারণা
  • ইন্টারভাল
  • মেজর ও মাইনর স্কেল
  • পঞ্চম স্বরের চক্র
  • কী সঙ্কেত
  • কিভাবে কান তৈরি করতে হয়

লেখক পরিচিতি

তানভীর হক

তানভীর হক ঢাকাভিত্তিক একজন পেশাদার সংগীতশিল্পী, যার রয়েছে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি রেনেসাঁ ও গোল্ডনোট ব্যান্ডের বেজিস্ট। জ্যাজ, পপ ও লোকসংগীতের বিভিন্ন ধারায় বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পীদের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, চীন, পোল্যান্ড ও মরক্কো থেকে আগত শিল্পীদের সঙ্গেও পারফর্ম করেছেন।

তানভীর বার্কলি কলেজ অব মিউজিক এবং স্বর্ণভূমি একাডেমি অব মিউজিকের স্নাতক। তিনি আন্দ্রেস রটমিস্ত্রোভস্কি, পানাগিওটিস আন্দ্রেউ, হুইট ব্রাউন, ভিক্টর উটেন সহ আরও অনেক খ্যাতনামা সংগীতশিল্পীর কাছে সংগীত শিখেছেন।

তানভীর বিশ্বাস করেন, সংগীতের আনন্দ শ্রোতা ও পরিবেশক—উভয়ের হৃদয়েই ছড়িয়ে পড়া উচিত। তাঁর কাছে একজন ভালো সংগীতশিল্পী হয়ে ওঠার যাত্রা কখনো শেষ হয় না। এই যাত্রা শেখার, নিজেকে বিকশিত করার এবং নিজেকে প্রকাশ করার নতুন নতুন উপায় আবিষ্কারের অসীম সুযোগে পরিপূর্ণ।

পাঠ্যক্রম

শুরু করা বিনামূল্যে ভিডিও 5:38 · পাঠ

প্রশিক্ষকের সাথে পরিচিত হোন, কোর্সটি সম্পর্কে জানুন এবং কীভাবে অনুশীলন করতে হয় তা শিখে নিন।

প্রশিক্ষকের পরিচিতি এই কোর্স সম্পর্কে আপনি যা শিখবেন আপনার যা প্রয়োজন হবে কীভাবে অনুশীলন করবেন
শব্দ বোঝা বিনামূল্যে ভিডিও 5:25 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

শব্দ তরঙ্গ, পিচ, ফ্রিকোয়েন্সি, এবং গিটার ও পিয়ানোতে নোটের নামগুলো শিখে নিন।

পিচ কি? বিস্তার, স্বরের তীব্রতা ও স্বরবিস্তার নোটের নামকরণ (A–G) পিয়ানোতে নোট গিটারে নোট ছন্দ, স্পন্দন ও লয় সুর ও হারমোনি
স্বরলিপি পড়া ভিডিও 5:13 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

স্বরলিপি চিহ্ন, বরলিপি রেখা এবং এক্সিডেন্টালস শিখে নিন।

আমরা কেন স্বরলিপি ব্যবহার করি? স্বরলিপি রেখা স্বরলিপি চিহ্ন স্বরলিপি রেখায় নোটের নাম অতিরিক্ত রেখা এক্সিডেন্টালস
ছন্দের স্বরলিপি ভিডিও 5:47 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

ছন্দের মান, বিরতি, মাত্রা রেখা এবং তাল সঙ্কেত শিখে নিন।

মাত্রা রেখা ছন্দের মান বিরতি তাল সঙ্কেত লয় সঙ্কেত
উন্নীত ছন্দের স্বরলিপি ভিডিও 4:44 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

বিন্দুযুক্ত নোট, যুক্ত নোট, ট্রিপলেট এবং অসম তাল সঙ্কেতের সাথে পরিচিত হন।

বিন্দুযুক্ত নোট যুক্ত নোট স্লার স্ট্যাকাটো ট্রিপলেট সিক্সটিন্থ নোট অসম তাল সঙ্কেত
মেজর স্কেল ভিডিও 5:55 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

অর্ধ ধাপ, পূর্ণ ধাপ, C মেজর স্কেল এবং স্কেল ডিগ্ শিখে নিন।

অর্ধ ধাপ ও পূর্ণ ধাপ মেজর স্কেল স্কেল ডিগ্রি প্রতিটি স্কেল ডিগ্রির কাজ
ইন্টারভাল ভিডিও 11:09 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

ইন্টারভ্যাল-এর আকার এবং গুণমান শিখে নিন; মেজর, মাইনর এবং পারফেক্ট ইন্টারভ্যাল সহ।

আকার ও গুণমান শব্দ (শোনার বৈশিষ্ট্য) মেজর স্কেলে ইন্টারভাল মাইনর ইন্টারভাল এক অক্টেভের মধ্যে ইন্টারভাল
কী, কী সঙ্কেত ও পঞ্চম স্বরের চক্র ভিডিও 5:59 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

কী সঙ্কেত এবং বিভিন্ন কী-এর মদ্ধে সম্পর্ক বুহঝে নিন।

কী ও কী সিগনেচার শার্প ও ফ্ল্যাটের ক্রম পঞ্চম স্বরের চক্র
মাইনর স্কেল ভিডিও 7:11 · পাঠ · কুইজ, 20টি প্রশ্ন

ন্যাচারাল, হারমোনিক এবং মেলোডিক মাইনর স্কেল এবং রিলেটিভ মাইনর শিখে নিন।

শুদ্ধ মাইনর স্কেল আপেক্ষিক মেজর / মাইনর কী হারমোনিক মাইনর মেলডিক মাইনর