বিনামূল্যের মডিউল
- মডিউল 1 শুরু করা
- মডিউল 2 শব্দ বোঝা
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগ ইন
সংগীতের ভিত্তি
মিউজিক কীভাবে কাজ করে তা বুঝুন এবং সেই জ্ঞান নিজের বাজনায় কাজে লাগাতে শিখুন।
আপনি গিটার, পিয়ানো, ড্রামস বা বেস বাজান, গান করেন কিংবা কম্পিউটারে মিউজিক তৈরি করেন—এই কোর্স আপনাকে মিউজিক সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
যা শিখবেন
প্রশিক্ষকের সাথে পরিচিত হোন, কোর্সটি সম্পর্কে জানুন এবং কীভাবে অনুশীলন করতে হয় তা শিখে নিন।
শব্দ তরঙ্গ, পিচ, ফ্রিকোয়েন্সি, এবং গিটার ও পিয়ানোতে নোটের নামগুলো শিখে নিন।
স্বরলিপি চিহ্ন, বরলিপি রেখা এবং এক্সিডেন্টালস শিখে নিন।
ছন্দের মান, বিরতি, মাত্রা রেখা এবং তাল সঙ্কেত শিখে নিন।
বিন্দুযুক্ত নোট, যুক্ত নোট, ট্রিপলেট এবং অসম তাল সঙ্কেতের সাথে পরিচিত হন।
অর্ধ ধাপ, পূর্ণ ধাপ, C মেজর স্কেল এবং স্কেল ডিগ্ শিখে নিন।
ইন্টারভ্যাল-এর আকার এবং গুণমান শিখে নিন; মেজর, মাইনর এবং পারফেক্ট ইন্টারভ্যাল সহ।
কী সঙ্কেত এবং বিভিন্ন কী-এর মদ্ধে সম্পর্ক বুহঝে নিন।
ন্যাচারাল, হারমোনিক এবং মেলোডিক মাইনর স্কেল এবং রিলেটিভ মাইনর শিখে নিন।
আপনার শিক্ষক
তানভীর হক ঢাকাভিত্তিক একজন পেশাদার সংগীতশিল্পী, যার রয়েছে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি রেনেসাঁ ও গোল্ডনোট ব্যান্ডের বেজিস্ট। জ্যাজ, পপ ও লোকসংগীতের বিভিন্ন ধারায় বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পীদের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, চীন, পোল্যান্ড ও মরক্কো থেকে আগত শিল্পীদের সঙ্গেও পারফর্ম করেছেন।
তানভীর বার্কলি কলেজ অব মিউজিক এবং স্বর্ণভূমি একাডেমি অব মিউজিকের স্নাতক। তিনি আন্দ্রেস রটমিস্ত্রোভস্কি, পানাগিওটিস আন্দ্রেউ, হুইট ব্রাউন, ভিক্টর উটেন সহ আরও অনেক খ্যাতনামা সংগীতশিল্পীর কাছে সংগীত শিখেছেন।
তানভীর বিশ্বাস করেন, সংগীতের আনন্দ শ্রোতা ও পরিবেশক—উভয়ের হৃদয়েই ছড়িয়ে পড়া উচিত। তাঁর কাছে একজন ভালো সংগীতশিল্পী হয়ে ওঠার যাত্রা কখনো শেষ হয় না। এই যাত্রা শেখার, নিজেকে বিকশিত করার এবং নিজেকে প্রকাশ করার নতুন নতুন উপায় আবিষ্কারের অসীম সুযোগে পরিপূর্ণ।
যা পাবেন
বিনামূল্যে শুরু করুন
পুরো কোর্সটি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথম 2টি মডিউল বিনামূল্যে করে দেখুন।
এতে পাবেন পরিচিতিমূলক পাঠ, মিউজিকের গুরুত্বপূর্ণ শব্দের তালিকা, অনুশীলন এবং একটি ইন্টার্যাকটিভ কুইজ।
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগ ইন
কাদের জন্য
নিচে আপনার ইমেইল দিন। প্রথম 2টি মডিউলে বিনামূল্যে অ্যাক্সেস নিয়ে আজই শেখা শুরু করুন।
কোনো কার্ড লাগবে না। আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগ ইন
DhakaBassist.com একটি শিক্ষামূলক ওয়েবসাইট, যা তৈরি করেছেন তানভীর হক। এখানে ইংরেজি ও বাংলায় অনলাইন মিউজিক কোর্স এবং শেখার বিভিন্ন উপকরণ পাওয়া যায়।
এই ওয়েবসাইটটি সংগীতশিল্পী, নতুন সংগীতশিল্পী এবং যারা সংগীত সম্পর্কে আরও জানতে আগ্রহী, তাদের সবার জন্য। আপনি যন্ত্র বাজান, গান করেন, সুর তৈরি করেন, সংগীত প্রযোজনা করেন কিংবা শুধু সংগীত কীভাবে কাজ করে তা জানতে চান—এখানে আপনার জন্য শেখার মতো কিছু না কিছু পাবেন।
না। কোর্সটি একেবারে প্রাথমিক বিষয় থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে আরও উন্নত বিষয়ের দিকে এগিয়েছে। শুরু করার জন্য আপনাকে আগে থেকে নোটেশন পড়তে জানতে হবে না বা প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শেখার অভিজ্ঞতাও থাকতে হবে না।
হ্যাঁ। মিউজিক থিওরি শেখার সবচেয়ে ভালো উপায় হলো শেখা বিষয়গুলো নিজের সংগীতচর্চায় প্রয়োগ করা। আপনি যদি এখনো কোনো বাদ্যযন্ত্র না বাজিয়ে থাকেন, তাহলে পিয়ানো বা গিটার দিয়ে শুরু করার পরামর্শ দিচ্ছি। মিউজিক থিওরি বোঝার জন্য দুটিই খুব ভালো মাধ্যম।
কোর্সটি নয়টি মডিউলে সাজানো হয়েছে। প্রতিটি মডিউলে মিউজিক থিওরির বিভিন্ন বিষয় শেখানো হয়েছে। একটি মডিউলে শেখা বিষয়ের ওপর ভিত্তি করেই পরবর্তী মডিউল তৈরি করা হয়েছে। কোর্সের সম্পূর্ণ বিষয়বস্তু এবং কী কী শিখবেন তা জানতে Course পেজটি দেখুন।
কোর্সটি ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই পাওয়া যায়। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজেই মিউজিক থিওরি শিখতে পারবেন।
হ্যাঁ। ওয়েবসাইটটি কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনে ব্যবহার করা যায়। ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যেকোনো সময় আপনার লেসনগুলো দেখতে পারবেন।
হ্যাঁ। কোর্সে রয়েছে ২৬টি অনুশীলনী, আটটি ইন্টারঅ্যাকটিভ কুইজ এবং ইয়ার ট্রেনিংয়ের বিভিন্ন কার্যক্রম। এগুলোর মাধ্যমে আপনি শেখা বিষয়গুলো অনুশীলন করতে পারবেন এবং নিজের বোঝাপড়া যাচাই করতে পারবেন।
হ্যাঁ। কোর্সটি সম্পন্ন করার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন।
সম্পূর্ণ কোর্সটির মূল্য ৬,০০০ টাকা। প্রথম দুটি মডিউল বিনামূল্যে পাওয়া যাবে। তাই কোর্সটি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি লেসনগুলো দেখে নিতে এবং শেখানোর পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারবেন।
বিনামূল্যের মডিউলগুলো দেখতে DhakaBassist.com-এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন। সম্পূর্ণ কোর্সটি আনলক করতে ওয়েবসাইটে দেওয়া ভর্তি ও পেমেন্টের নির্দেশনা অনুসরণ করুন।
হ্যাঁ। কোর্সটি সম্পূর্ণ প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়। আলাদাভাবে কোনো মডিউল কেনার সুযোগ নেই।
কোর্স করার সময় অন্য শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, লেসন নিয়ে আলোচনা এবং নিজের অগ্রগতি ভাগ করে নিতে DhakaBassist Discord কমিউনিটিতে যোগ দিতে পারেন। এছাড়াও, নিয়মিত অনলাইন Office Hours-এ অংশ নিতে পারবেন। সেখানে আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে, কোর্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।
Office Hours হলো নির্দিষ্ট সময়ে আয়োজিত অনলাইন সেশন, যেখানে শিক্ষার্থীরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে, প্রশ্ন করতে এবং মিউজিক থিওরি বা সংগীত-সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। এই সেশনগুলো কোর্সে ভর্তির সঙ্গে অন্তর্ভুক্ত এবং DhakaBassist Discord কমিউনিটির মাধ্যমে অনুষ্ঠিত হয়। কঠিন বিষয় বুঝতে সাহায্য নেওয়া, নিজের সংগীতের আগ্রহ নিয়ে আলোচনা করা কিংবা অন্য শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শেখার জন্য আপনি এসব সেশনে যোগ দিতে পারবেন।
আপনার অ্যাকাউন্ট, লেসন বা কোর্সের উপকরণ ব্যবহার করতে কোনো সমস্যা হলে hello@dhakabassist.com ঠিকানায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সমস্যাটি সমাধান করতে সাহায্য করব।
রিফান্ড পাওয়ার যোগ্যতা, সময়সীমা এবং টাকা ফেরত চাওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে আমাদের Refund Policy পেজটি পড়ুন।